উত্তরদিনাজপুর

নাবালিকা অপহরণের ঘটনায় নাবালিকাকে উদ্ধার সহ অপহরণকারী গ্রেপ্তার

নাবালিকা অপহরণের ঘটনায় বড়সড় সাফল্য পেল ইসলামপুর থানার পুলিশ। উল্লেখ্য গত মাসের ২০ ই ফেব্রুয়ারী এক নাবালিকা অপহরণের অভিযোগ জমা পড়েছিল ইসলামপুর থানায়। সেই সময়ই থানার সাব ইন্সপেক্টর অনন্ত বিশ্বাস ঘটনার তদন্তে নামেন। তদন্তে নেমে চার সদস্যের একটি টিম হানা দেয় মুম্বাইয়ের পুনে এলাকায়। সেখান থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি অপহরণ কারী রাজেন কুমার সিংহকে গ্রেপ্তার করে পুলিশ। পুনে থেকে সকলকে শনিবার রাতে ইসলামপুর থানায় নিয়ে আসা হয়। রবিবার অপহরণকারী সহ অপহৃত নাবালিকাকে গোপন জবানবন্দীর জন্য ইসলামপুর আদালতে পাঠানো হয়। উল্লেখ্য গত মাসের ২০ তারিখে ইসলামপুর থানার পুরাতন থুকড়াবাড়ি এলাকার ওই কিশোরী ব্যাঙ্কে টাকা তুলতে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে পুলিশের এই বড়সড় সাফল্য।

বিস্তারিত জানতে ক্লিক করুন নীচের লিংকে
https://www.youtube.com/embed/_iUvT48rnkk